1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ ‎সাত জন আটক,থানায় মামলা দায়ের অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ৩৫ বছর পর জমির দখল পেলো ভুক্তভোগী পরিবার যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে এক যুবক আহত রাণীনগর-আত্রাই উপজেলা কালবৈশাখী ঝড়ে পাকা ধান ও বিদ্যুৎ লাইনে ব্যপক ক্ষতি হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুজনের রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই আটক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্তসত্ত্বা গৃহবধু নিহত ‎ যশোরে শার্শায় উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যশোরের কন্যাদের দাপট জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় সাভারে ডিবির পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২ এনায়েতপুর থানা আঞ্চলিক সড়ক থেকে ১৮ বস্তা টিসিবির চাল জব্দ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ বরকলে মতবিনিময় সভা: মৌলিক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পার্বত্য মন্ত্রীর ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা: ফরিদ রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কা নিহত-১,আহত-৭ ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নাসিরনগরবাসীর জনজীবন, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত ঝিকরগাছায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
শিরোনাম:
আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ ‎সাত জন আটক,থানায় মামলা দায়ের অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ৩৫ বছর পর জমির দখল পেলো ভুক্তভোগী পরিবার যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে এক যুবক আহত রাণীনগর-আত্রাই উপজেলা কালবৈশাখী ঝড়ে পাকা ধান ও বিদ্যুৎ লাইনে ব্যপক ক্ষতি হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুজনের রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই আটক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্তসত্ত্বা গৃহবধু নিহত ‎

আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ ‎সাত জন আটক,থানায় মামলা দায়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে



‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে যাবার সময় স্বামীসহ ৭জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় উপজেলার জগদাস গ্রামে।
‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান দায়েরকৃত মামলা ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান,জগদাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আখি খাতুন (২২) কে গত চার বছর আগে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশিকুর রহমান (২৫) এর সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়। বিয়ের পর থেকে পরিবারের লোকজনের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত এক মাস আগে বাবার বাড়ীতে আসে আখি। এর মধ্যে গত ১৬এপ্রিল স্বামী আশিকুর রহমান স্ত্রী আখিকে নিতে আসলে আশিকুরের সাথে সংসার করবেনা বলে জানায় আখি ও তার পরিবারের লোকজন। পরে আখিকে জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দিয়ে চলে যায় আশিকুর। এর পর সোমবার সন্ধায় প্রায় ২০/২৫জন লোকজন নিয়ে আখির বাড়ীতে আসে আশিকুর। সে সময় আখিকে সাথে নিয়ে যেতে চাইলে আখি যাবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকুর ও তার লোকজন বাড়ীতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনদের মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় প্রতিবেশি লোকজন ছুটে এসে বাধা দিলে তাদের উপরও হামলা চালায়। পরে গ্রামের লোকজন জরো হয়ে আখির স্বামী আশিকুর,আশিকুরের সহযোগি মিজানুর রহমান(২৬),নাজমুল হোসেন(২০) ও শরিফুল ইসলাম (৩০)সহ মোট সাত জনকে আটক করে। আটককৃতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের বাসিন্দা। পরে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এঘটনায় আখির মা সোহাগী বিবি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,আটককৃতদের মধ্যে তিন জন ঘটনার পরে এসেছিল এবং তারা এসএসসি পরীক্ষার্থী ছিল। পরে অভিভাবকরা আসলে তাদের কাছ থেকে মুচ লেখা নিয়ে তিন জনকে ছেরে দেয়া হয়েছে। এছাড়া আটক অন্য চার জনসহ অজ্ঞাতনামা ২০/২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আশিকুর,নাজমুল,শরিফুল ও মিজানুর রহমানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mostbet

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews