1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ২৪ ঘন্টায় দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকার অফিসিয়াল পেইজের দর্শক সংখ্যা ২২লাখ পেরিয়ে গেছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাসিরনগরে প্রশাসনের উদ্যোগে সরকারি খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ধর্মপাশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনজন কারাগারে বেশি দামে ফল বিক্রি করায় বড় বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান লভ্যাংশ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতায় সততা ব্যবসায় সমবায় সমিতির মতবিনিময় সভা অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে সংসদে নতুন বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন,মেসি গোলশূন্য ড্র, শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাস অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনে নিষেধ করায় সিনিয়র শিক্ষার্থীর ওপর জুনিয়র কর্তৃক হামলা
শিরোনাম:
দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ২৪ ঘন্টায় দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকার অফিসিয়াল পেইজের দর্শক সংখ্যা ২২লাখ পেরিয়ে গেছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জের ঐতিহ্যের ধারক ও বাহক, প্রায় দুইশত বছরের ইতিহাসসমৃদ্ধ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা উৎসবমুখর,আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ৯ টায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দিরের নাটমন্দির প্রাঙ্গণে নতুন কমিটির নেতৃত্বকে বরণ করে নিতে ভক্ত,শুভানুধ্যায়ী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত হয়।আয়োজিত এই পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মণ্ডল স্বপন এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে উপস্থিত ভক্তবৃন্দ ও সুধীসমাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির অন্যতম সদস্য ভিপি অমর কৃষ্ণ দাস সহ নবনির্বাচিত কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক,কার্যনির্বাহী সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি সিরাজগঞ্জের সনাতন সমাজের ধর্মীয় বিশ্বাস,সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গৌরবোজ্জ্বল প্রতীক। প্রায় দুই শতকের এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে নবনির্বাচিত কমিটি নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করি।
বক্তারা আরও বলেন,মন্দিরের সার্বিক উন্নয়ন,ধর্মীয় আচার-অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন,নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ভক্তদের কল্যাণে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলা হবে। এই মন্দির আমাদের সবার। এর ঐতিহ্য,মর্যাদা ও ধর্মীয় চেতনাকে অক্ষুণ্ন রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানের শেষ পর্বে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের আয়োজনে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় উপস্থিত সকলেই সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গীতা পাঠ করেন দূজয় কুমার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews