1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ২৪ ঘন্টায় দৈনিক যমুনা এক্সপ্রেস পত্রিকার অফিসিয়াল পেইজের দর্শক সংখ্যা ২২লাখ পেরিয়ে গেছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাসিরনগরে প্রশাসনের উদ্যোগে সরকারি খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ধর্মপাশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনজন কারাগারে বেশি দামে ফল বিক্রি করায় বড় বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান লভ্যাংশ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতায় সততা ব্যবসায় সমবায় সমিতির মতবিনিময় সভা অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে সংসদে নতুন বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন,মেসি গোলশূন্য ড্র, শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
শিরোনাম:
ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে এক হাত বাঁধা অবস্থায় ইঞ্জিনচালিত নৌকা থেকে ঝাঁপ দিয়ে পালিয়েছেন চুরির অভিযোগে আটক এক ব্যক্তি। গতকাল শুক্রবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের সামনে বরইয়া নদীতে এই ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে ইঞ্জিনচালিত নৌকায় করে ধর্মপাশা থানা পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযুক্ত ব্যক্তির নাম রনি দাস (৩০)। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের বাসিন্দা।
উপজেলার সানবাড়ী গ্রামের বাসিন্দা সাহীন আলী (৩০) দাবি করেন, সানবাড়ী গ্রামের রনি দাস এলাকায় গরু, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিযোগ আছে। সে মাদকাসক্ত এবং তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত।
জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শুক্কুর আলী বলেন, রনি দাস চুরি ও মাদকসেবনের সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার রাতে পাশের একটি গ্রাম থেকে স্মার্টফোন চুরির পর সেটি বিক্রির চেষ্টা করেন রনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে গতকাল বেলা তিনটার দিকে রনিকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

সাবেক ইউপি সদস্য শুক্কুর আলীর ভাষ্য, গতকাল আটকের পর রনিকে তাঁর বাড়ির সামনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে এক হাতে রশি বাঁধা অবস্থায় তাঁকে ইঞ্জিনচালিত নৌকায় করে ধর্মপাশা থানার উদ্দেশে রওনা হন স্থানীয় একাধিক বাসিন্দা। রাত আটটার দিকে নৌকাটি উপজেলার শেখেরগাঁও গ্রামের সামনে বরইয়া নদীতে পৌঁছালে রনি ঝাঁপ দেন এবং সাঁতরে পালিয়ে যান। বিষয়টি ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত রনি দাস পলাতক রয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শহীদ উল্ল্যা বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews