1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু রাণীনগরে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ যুবক গ্রেফতার নাসিরনগরে প্রাক্তন ছাত্র সংগঠন (প্রাচাস) এর পক্ষ থেকে সংসদ সদস্য এমএ হান্নানকে গণ সংবর্ধনা প্রদান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের কালীবাড়ীতে রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপন ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

উমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য দারুণ এক সুখবর দিল সৌদি আরব। এখন থেকে এক ভিসাতেই একাধিকবার উমরাহ পালনের সুযোগ মিলবে। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি নতুন যে ‘মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা’ চালু করেছে, তার আওতায় প্রতিবার ভ্রমণে একটানা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুসারে, এই ভিসার মেয়াদ ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত থাকবে। তবে দেশটিতে প্রবেশের আগে দর্শনার্থীদের অবশ্যই ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমোদিত সেবাদাতাদের কাছ থেকে একটি প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি, এই অ্যাপ থেকেই উমরাহ পালনের অনুমতি বা পারমিট সংগ্রহ করতে হবে। পারমিটের তারিখ ও প্যাকেজের সময়সীমা অবশ্যই এক হতে হবে।

একবার উমরাহ পালন করে দেশে ফেরার পর ভিসার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তী যাত্রার জন্য ভিসাটি পুনরায় সচল করতে হলে নুসুক অ্যাপ থেকে নতুন করে প্যাকেজ ও পারমিট নিতে হবে। তবে মনে রাখতে হবে, হজ মৌসুম অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এই ভিসা সুবিধা বন্ধ থাকবে।

মূলত উমরাহ যাত্রাকে আরও সহজ ও ডিজিটাল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের আগস্টে নুসুক প্ল্যাটফর্মে উমরাহ ভিসা সেবা আনুষ্ঠানিকভাবে চালু করে সৌদি আরব। এর আওতায় জিসিসিভুক্ত দেশের নাগরিকরা আগে থেকেই এক বছর মেয়াদি এই মাল্টিপল-এন্ট্রি সুবিধা পাচ্ছিলেন।

এছাড়া প্রতারণা এড়াতে নুসুক পোর্টালে ‘প্যাকেজ ভিসা’ নামে একটি দারুণ বিকল্প রয়েছে। সেখানে আবাসন, ব্যক্তিগত যাতায়াত ও দর্শনীয় স্থান ঘোরার সুবিধাসহ লাইসেন্সপ্রাপ্ত সেবাদাতাদের তালিকা দেওয়া আছে, যাতে সাধারণ যাত্রীরা প্রতারণার শিকার না হন। সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews