1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওতাধীন বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শান্তার মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই, স্থানীয় জনমত মূল্যায়ন, ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দলের নির্দেশনা অনুযায়ী বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এসব কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন, তাদের ব্যক্তিগত ভাবমূর্তি, জনসম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জনমত মূল্যায়ন করবে।

সভায় বলা হয়, সাংগঠনিক সক্ষমতা, ব্যক্তিগত ভাবমূর্তি এবং স্থানীয় জনসমর্থন বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তী সময়ে সাংগঠনিকভাবে উপযুক্ত ও জনসমর্থন রয়েছে—এমন প্রার্থীকে দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।

বেলকুচি সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২১ থেকে ৩১ সদস্যবিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের তালিকা প্রস্তুত, এলাকার বাইরে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিদের তালিকা প্রণয়ন, প্রতিটি ভোটকেন্দ্রে ১০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রস্তুত এবং নির্বাচনে সম্ভাব্য প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে কর্মীসভা আয়োজন করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়ে নির্দেশনা তুলে ধরা হয়।

সভায় সমাপনী বক্তব্য দেন বেলকুচি সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শফিকুল ইসলাম শফি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন (বরাদ), সাবেক সদস্য মনিরুল ইসলাম (মনি), ফিরোজ শিকদার এবং বেলকুচি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সভায় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

দলীয় নেতাকর্মীরা জানান, স্থানীয় পর্যায়ের জনমত, জনগণের প্রত্যাশা এবং সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews