1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান বেলকুচি পৌরসভা কার্যালয়ে শত শত ডাস্টবিন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় শাহ আলম গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু ধুনটে চারদিন ব্যাপী রামনগর নদী বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
ধর্মপাশায় বিনামুল্যে ১৩৪০ জন শিশু পেল স্কুল ব্যাগ ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী ফ্রেমে বন্দী কিছু অব্যক্ত কথা সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ধুনটে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ আত্রাইয়ে নিখোঁজের ৩দিন পর বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার কলকাতার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে সাভারের এক ব্যবসায়ী নিহত রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা কার পক্ষে সদর ইউনিয়নের রায়? আস্থার অন্য নাম নিয়ামত খান

ধর্মপাশায় নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের অর্থায়নে ইউনিফর্ম পেলো ৫১ শিক্ষার্থী

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সোহান আহম্মেদ,ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৫১জন ছাত্র ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকায় তাদেরকে ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশরাফুল আলম তাঁর নিজস্ব অর্থায়নে এসব ছাত্র ছাত্রীদেরকে নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছেন। বুধবার (১৯আগস্ট) বেলা আড়াইটার দিকে ওই বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। প্রধান শিক্ষক আশরাফুল আলমের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ইউপি সদস্য কবীর মিয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য পুস্পা আক্তার, সাবেক সদস্য শায়েস্তা মিয়া,শিক্ষার্থীর অভিভাবক টিটো মিয়া প্রমুখ। পরে ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে ৫১জন ছাত্র ছাত্রীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৫ জন ছাত্র ছাত্রী ও তিনজন শিক্ষক রয়েছে।

উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, ৪৩ তম বিসিএস পরীক্ষায় নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৫সালের ৯ নভেম্বর এই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদে আমি যোগদান করি। আমাদের বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৫ জন শিক্ষার্থী থাকলেও নিয়মিত ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। এদের মধ্যে ৮ থেকে ১০ জনের স্কুল ড্রেস রয়েছে।বাকিদের স্কুল ড্রেস নেই৷ তাই আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা কালীন সময় পরিবার থেকে খরচের জন্য প্রাপ্ত টাকা থেকে টিফিন কম খেয়ে ও বিভিন্ন চাকুরি পরীক্ষা বাবদ জমানো টাকা থেকে ৫১জন ছাত্র ছাত্রীকে নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছি। এই কাজটি করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী আমাকে সার্বিকভাবে সহায়তা ও পরামর্শ দিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা ৫১জন ছাত্রছাত্রীদরকে তাঁর নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস উপহার দেওয়ার এই মহতী কাজটি অত্যন্ত প্রশংসনীয় ।

ইউএনও জনি রায় বলেন, ওই প্রধান শিক্ষক তাঁর নিজস্ব অর্থায়নে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১জন ছাত্র ছাত্রীকে নতুন স্কুল ড্রেস উপহার দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা নতুন স্কুল ড্রেস পায়নি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য সমস্যাদি সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews