1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে যখম রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমানা সাভারে জুলাইয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা মৌসুমের শুরুতেই বাগুড়ী বাজারে আম জমে উঠেছে গুটি আমের বেচাকেনা রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবায় গাফিলতি ৪ ক্লিনিককে জরিমানা করলো প্রশাসন আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রোল জব্দ মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত
শিরোনাম:
ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে যখম রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমানা সাভারে জুলাইয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে বেলকুচিতে পুলিশের অভিযানে মজুদকৃত ১ হাজার ৭৪৪ লিটার জ্বালানী তেল সহ অসাধু ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা মৌসুমের শুরুতেই বাগুড়ী বাজারে আম জমে উঠেছে গুটি আমের বেচাকেনা রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আজ সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর জন্মদিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ মনসুর আলী, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

আজ এ সাবেক প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন। ১৯১৯ সালের ১৬ জানুয়ারি তিনি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

mostbet

মো: মনসুর আলী সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন।

মনসুর আলীর শিক্ষা জীবন সাফল্যমণ্ডিত।তিনি সিরাজগঞ্জ বি.এল. হাইস্কুলে পড়াশুনা করেছেন৷ পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ১৯৪১ সালে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি বি.এ পাস করে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন৷

১৯৪৫ সালে আলীগড় থেকে অর্থনীতিতে এম.এ এবং ‘ল’ পাস করেন৷ তিনি এল.এল.বি তে প্রথম শ্রেণী লাভ করেন।

১৯৫১ সালে পাবনা জেলা আদালতে আইন ব্যবসা শুরু করেন। তিনি পাবনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

আলীগড় থেকে দেশে ফেরার পর মনসুর আলী রাজনীতিতে জড়িয়ে পড়েন৷ ১৯৪৮ সালে তিনি যশোর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেন এবং পিএলজি এর ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হন৷ এ সময় থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামে পরিচিত হতে থাকেন৷

ইসলামিয়া কলেজে পড়ার সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন৷ ১৯৫১ সালে তিনি আওয়ামী-মুসলিম লীগে যোগ দেন৷ জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে৷ দলের পাবনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি৷

তিনি ১৯৫৬ সালে বিভিন্ন সময় পূর্ববঙ্গ কোয়ালিশন সরকারের আইন ও সংসদ বিষয়ক, খাদ্য ও কৃষি এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন ৷

বাঙালির মুক্তির সনদ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে ক্যাপ্টেন মনসুর আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷

১৯৭০ সালের ১৭ ডিসেম্বর সাধারণ নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন৷ পাবনা-১ আসন থেকে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে মনসুর আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

১৯৭২ এর জানুয়ারি মাসে শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে মন্ত্রী পরিষদ পুনর্গঠন করেন৷ এবার মনসুর আলী প্রথমে যোগাযোগ ও পরে স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

১৯৭৩ সালের ৭ মার্চের নির্বাচনে মনসুর আলী পুনরায় পাবনা-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন৷ এ বছর তিনি আওয়ামী লীগের পার্লামেন্টারি দলের সদস্য নির্বাচিত হন৷

বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করলে এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন৷

১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) সাধারণ সম্পাদক হন।

১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাত্রিতে অন্য চার জাতীয় নেতার সাথে তাকে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews