1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১
শিরোনাম:
গোবিন্দগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,৯ জুয়ারী গ্রেফতার কওমী জুটমিল স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ জেল ফেরত শিক্ষক, প্রশ্নে শিক্ষা প্রশাসন নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বলা হয় যশোর শহরের যানজট দূর করতে ফুটপাতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
জেলায় অপহরণ বেড়েছে বলে উল্লেখ করে সভায় বলা জয় এটা এলার্মিং। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিশোর গ্যাংদের আড্ডাবাজি বন্ধে ব্যবস্থা নিয়ে সভা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবাধিক সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ও লোকসমাজ এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
সভায় বর্তমান সময়ে শহরে চলমান উচ্ছেদ অভিযান, যানজট সমস্যা, হাসপাতাল ক্লিনিকের বিভিন্ন অব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা।
অংশগ্রহণকারীরা বলেন,হাসপাতালগুলোতে দালাল ও সিন্ডিকেট দূর করতে পদক্ষেপ নিতে হবে। অনেক সময় প্রাইভেট ক্লিনিকে প্যাথলজি থাকে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। এছাড়া, ফুটপাত দখল মুক্ত করার বিষয়ে সাধুবাদ জানান তারা।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে যশোরের ৮০ শতাংশ হাসপাতাল চলে না। মালিকরা বিভিন্নভাবে স্বাস্থ্য বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করে। এমনকি স্বল্পমূল্যে সিজারের প্রতিযোগিতা চলে হাসপাতালগুলোতে।
স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, ফুটপাত উচ্ছেদ করতে গিয়ে আমরা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। কাজ করলেও দোষ, না করলেও দোষ। বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে (প্যারিস রোড) দোকান বসানোর কারণে প্রতিনিয়ত ছিনতাই, ইভটিজিং হয়। দড়াটানার ভৈরব হোটেল নিজে দাঁড়িয়ে থেকে তিন বার ভেঙেছি। আর কত বার ভাঙা যায়। আমরাও তো মানুষ। তিনি বলেন, আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে যাবো। দড়াটানার ফল মার্কেট নিয়ে রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকরা বলছেন তাদের জন্য সুযোগ দিতে। আমরা কেন ফুটপাত দখলের সুযোগ দেবো। ব্যবসা করতে হলে তারা স্থায়ী দোকান ভাড়া নিয়ে করুক। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, জেলার রাজনৈতিক ব্যক্তিরা সচেতন হলে অপরাধ কম হবে। মে মাসে যে খুন হয়েছে রাজনৈতিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমরা কাজ করি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আপনারা যেমন নজর রাখছেন, জবাবদিহি আশা করেন তেমনি অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews