
মান্নান শেখ বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে(২০ জুন শুক্রবার সকালে) উত্তর দেলুয়া ডি.এস.এ উচ্চ বিদ্যালয়ের হলরুমে। ১নং বেলকুচি ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উদ্বোধন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি`র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।জেলা বিএনপির সদস্য বনি আমিন।বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম। বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply