1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

শ্রীবরদীতে ৭ দিন ধরে বিদ্যুৎ নেই ইউপি ভবনে, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে দীর্ঘদিন বিদ্যুৎ বিল বকেয়া রাখায় খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীবরদী উপজেলা শাখা। গত ২০ জুন থেকে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাত দিন যাবৎ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় জনগণ। এতে ক্ষুব্ধ হয়ে পরেছেন পরিষদে আগত সেবা গ্রহণকারীরা। তবে দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধ করা হবে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ২০২২ সালের জুন মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মোট ৩ বছরে ৯৩ হাজার ৮শত ৮৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পরে ইউনিয়ন পরিষদের। দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে একাধিক বার মৌখিক সতর্কতা করা হয়। কিন্তু কোন পদক্ষেপ না নেয়ায় অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ।

এ ব্যাপারে বীরবান্দা এলাকার বাসিন্দা হুমায়ূন আহমেদ বলেন, জন্ম নিবন্ধনের আবেদন করতে তিনদিন যাবৎ ঘোরতেছি কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে। সচিবের কম্পিউটার বন্ধ তাই কোন কাজ করতে পারছে না। এখন কি করবো বুঝতে পারছি না।

মাদারপুর এলাকার বাসিন্দা রহিমদ্দিন বলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান ছাত্র হত্যার মামলায় আসামি। সে গ্রেফতারের ভয়ে অফিসেই ঠিক মতো আসেনা। অফিসের প্রতি তার কোন গুরুত্ব নাই। মানুষের সেবার প্রতি নেই কোন আগ্রহ। আমি ঢাকা থেকে এসেছি একটি কাজের জন্য। কিন্তু বিদ্যুতের জন্য কাজ হলোনা। দুইদিন বাড়ি থেকে আবার ঢাকায় ফেরত যাচ্ছি।

ভাটি লঙ্গরপাড়া এলাকার খোকন মিয়া জানায়, আমি গত ৪ দিন থেকে তার পিতার মৃত্যু সনদ তোলার জন্য পরিষদে ঘুরতেছি। কিন্তু কারেক্ট না থাকার কারনে সনদ নিতে পারতেছি না। এমন চেয়ারম্যান থাকার চেয়ে না থাকা ভালো।

ইউনিয়ন পরিষদের সচিব খাজা মো. বাকি বিল্লাহ বলেন, আসলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কারনে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে আমি চেয়ারম্যান সাহেবকে কয়েকবার অবগতও করেছি।

এ বিষয়ে খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, এই বকেয়া খুব তারাতাড়ি পরিশোধ করা হবে। টাকার পরিমাণ বেশি হবার জন্য বকেয়া হয়ে গেছে। আমার আগের চেয়ারম্যানেরও টাকা বকেয়া রেখে গেছেন তাই জমে গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সূর্য্য নারায়ণ ভৌমিক বলেন, খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ বিল অনেক বকেয়া হয়ে গেছে। তাদের বার বার অবগতও করা হয়েছে। অন্যান্য অফিসের বকেয়া নিয়মিত পরিশোধ করা হলেও তারা করছিলেন না। তাই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews