
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন জোবায়েরপন্থীরা। তবে, পুলিশ দুই জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকার দক্ষিণখান থানার বেরাইধ গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল (৬০)।
তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘ভোররাতে সাদপন্থীরা অতর্কিতভাবে হামলা চালায়। এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’’
Leave a Reply