1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’ তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল ১৬-২৩ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ এবার ওটিটিতে আসছে ‘দম’ এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু শ্রমজীবী মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: মাহদী আমিন ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ সংবাদ সম্মেলনে ঝিকরগাছায় দুই জামায়াতের কর্মী জহিরুল ও আল-আমিন এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে বাসে তল্লাশিতে নারীর কাছে মিললো ফেনসিডিল,আটক দুই রাণীনগরে কোরবানীর গরু কিনতে ‎এসে খোয়া গেল একলাখ টাকা মেয়ের দেনা দেয়া হলোনা দিনমজুর কুদ্দুসের ‎রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি দিশেহারা পরিবার ‎ শতাব্দীর প্রার্থনার আলোয় আলোকিত সিরাজগঞ্জের দুইশ’ত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় গোপন ছবি ফাঁসের হুমকি দিয়ে চাঁদা দাবি ঝিকরগাছায় প্রেমিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রবীন্দ্রচেতনায় নাট্য নিকেতনের ২২ বছর পূর্তি নাট্যোৎসব সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে

১৬-২৩ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100?

নিজস্ব প্রতিবেদক : গরমের তীব্রতা ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষার্থীরা এবার টানা দুই থেকে তিন সপ্তাহের বিরতি পেতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে।

mostbet

তবে এর আগে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২১ মে হবে চলতি মাসের শেষ কার্যদিবস।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি কার্যকর হবে ২৪ মে (রোববার) থেকে। কিন্তু তার আগে ২২ মে (শুক্রবার) এবং ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। অর্থাৎ, ২২ মে থেকেই কার্যত শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।

কবে খুলবে কোন প্রতিষ্ঠান : ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।

অন্যদিকে, দেশের সব মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে ১৪ জুন। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের (সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিন) বড় ছুটি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews