1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ২৯ জানুয়ারি সশরীরে অথবা মনোনীত উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২৭ জানুয়ারি (মঙ্গলবার) কমিটির প্রধান গোলাম রসুল এসব নোটিশ দিয়েছেন। একইসঙ্গে ঝিকরগাছা ও চৌগাছা থানার অফিসার ইনচার্জকে নোটিশ জারিপূর্বক জারির প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি অভিযোগ নং–০১/২০২৬ অনুযায়ী, যশোর–২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদের প্রেস সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক কর্তৃক দাখিলকৃত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৫ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনার সময় ধানের শীষের প্রার্থীর কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হামলা চালান। অভিযোগে নারী কর্মীদের লাঞ্ছিত করা, মোবাইল ফোন ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া, ভ্যানিটি ব্যাগ ছিনতাই এবং প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করা হয়। এতে অন্তত ১০ জন নারী কর্মী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন বলে অভিযোগে দাবি করা হয়।

 

অভিযোগে যুবদল নেতা আরাফাত রহমান কল্লোলসহ ১০–১৫ জনের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ রয়েছে। এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ১৫(গ) ও ১৫(ঘ) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অপরদিকে, নির্বাচনি অভিযোগ নং–০২/২০২৬ এ বলা হয়, চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনকালে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে, যা আচরণ বিধিমালা–২০২৫ এর ৭(গ) ও ৭(ঙ) বিধির লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে সাবিরা সুলতানা বলেন, ‘রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। বিএনপি বৃহৎ দল, অনেক কর্মী–সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসার জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে এগুলো টাঙিয়ে ছিল। সেটা আমার জানার বাইরে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিল; তখন থেকে আমি প্রতিনিয়ত নেতা কর্মীদের সরানোর নির্দেশ দিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু শোকজ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই জবাব দেব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews