1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আকস্মিক অবনতির প্রেক্ষিতে জামায়াতের জরুরী কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হবিগঞ্জে কৃষকদের ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল জনতা বাকলিয়ায় অভিযুক্ত যুবককে অবরুদ্ধ, পুলিশকে ঘিরেও উত্তেজনা ‎রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোটে লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ,বেড়েছে ব্যস্ততা চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ভোট বর্জনে জামায়াত ও আওয়ামীপন্থীরা, প্রতিদ্বন্দ্বিতায় মূলত বিএনপিপন্থী আইনজীবীরা ঈদের আমেজে প্রাণ ফিরছে পশুর হাটে চট্টগ্রামে কোরবানির পশু আসা শুরু, সপ্তাহান্তে জমবে বেচাকেনা রাণীশংকৈলে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত জাককানইবি’র দুই শিক্ষার্থী হাইকোর্ট পারমিশন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ঝিকরগাছায় এক যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বিশেষ অভিযানে চুরি-মাদক মামলাসহ পৃথক ঘটনায় ৭জন গ্রেফতার/মাদক উদ্ধার আত্রাইয়ে ৩৫০পিচ এ্যাম্পুলসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযুক্ত প্রাইমারী শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের তদন্ত॥ বেআইনি জমায়েত ও চাকুরী বিধি লঙ্ঘনের নতুন অভিযোগ উত্থাপিত
শিরোনাম:
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আকস্মিক অবনতির প্রেক্ষিতে জামায়াতের জরুরী কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হবিগঞ্জে কৃষকদের ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল জনতা বাকলিয়ায় অভিযুক্ত যুবককে অবরুদ্ধ, পুলিশকে ঘিরেও উত্তেজনা ‎রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোটে লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ,বেড়েছে ব্যস্ততা চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ভোট বর্জনে জামায়াত ও আওয়ামীপন্থীরা, প্রতিদ্বন্দ্বিতায় মূলত বিএনপিপন্থী আইনজীবীরা

কাজিপুরে আয়করের নামে স্বাস্থ্য কর্মকর্তার সাড়ে ছয় লক্ষ টাকা দূর্নীতির তথ্য ফাঁস

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের  কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ্ ভলেন্টিয়ার ( এমএইচভি) দের থেকে সম্মানী ভাতার জনপ্রতি ২০০০ টাকা কর্তনের অভিযোগ উঠেছে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে।

কাজিপুর উপজেলায় ৫০ টি কমিউনিটি ক্লিনিকে ৩৪৬ জন এমএইচভি কর্মরত আছে। জনপ্রতি ২০০০ টাকা কর্তনের হিসাবে ৬ লক্ষ ৯২ হাজার টাকা কর্তনের অভিযোগ উঠে মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে।এছাড়াও মোমেনা পারভীন পারুলের নির্দেশে চরাঞ্চলের সিসিগুলোর সিএইচসিপিরা জনপ্রতি আরও ৪০০ টাকা কর্তন করে এমএইচভিদের থেকে।

গত ১৩ই জুন নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি কমিউনিটি ক্লিনিকের এমএইচভি বেলাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোমেনা পারভীন পারুল ও সিএইচসিপিদের দ্বারা টাকা লুটপাটের একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে,এরই সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান।

ঘটনার দুদিন পর কাজিপুর চরাঞ্চলের বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে অনুসন্ধান শেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো কাহিনী।

এমএচইভি ও সিএইচসিপিদের সাথে কথা বলে জানা যায়,কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল প্রতিজন এমএইচভির থেকে ৯ মাসের সম্মানী ভাতার থেকে ২০০০ টাকা করে আয়কর কর্তন হিসেবে কেটে রাখে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনসাধারণকে সেবা দানের বিনিময়ে প্রতিজন এমএইচভিকে মাসিক ৩৬০০ টাকা হারে সম্মানী ভাতা দেওয়া হয়, নানা বিড়ম্বনার জন্য ৯ মাস পর এ সম্মানীর টাকা হাতে পায় এমএইচভিরা।
কিন্তু টাকা হাতে আসার পরই নতুন করে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

৩৬০০ টাকা হিসাবে ৯ মাসের সম্মানী ভাতা বাবদ প্রতিজন এমএইচভির ৩২৪০০ টাকা পাবার কথা থাকলেও সেখান থেকে ২০০০ টাকা করে কর্তন করা হয়। এর মধ্যে চরাঞ্চলের সিসিগুলোর সিএইচসিপিরা আরও ৪০০ টাকা করে অতিরিক্ত কর্তন করে এমএইচভিদের থেকে,এটাও নাকি কর্তন করা হয় মোমেনা পারভীন পারুলের নির্দেশেই।

সম্মানী ভাতার থেকে টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে চরকান্তনগর কমিউনিটি ক্লিনিকের এমএইচভি ও কাজিপুর উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন,” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরকারি কর কাটার কথা বলে প্রতিবারই টাকা কেটে নেন, এমনিতেই মাসের টাকা মাসে পাই না,
আমরা এমএইচভিরা সামান্য সম্মানী ভাতা পাই, এর মধ্যে থেকে যদি কেটে নেয় তাহলে আমরা চলবো কেমনে?

এমএইচভি এসোসিয়েশন এর সভাপতি হেলাল উদ্দীন বলেন, ” আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুলকে টাকা না কাটার জন্য অনুরোধ জানানোর পরেও তিনি কারও কথা শোনেন না। এটা কাজিপুর, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে বলে তিনি আমাদের বোঝান, উর্ধ্বর্তন কর্মকর্তা হওয়ায় আমরা কোন প্রতিবাদ করেও ফল পাই না’।

চরকান্তনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিম রেজা বলেন,” নির্দিষ্ট কোন খাদ না থাকলেও অফিসিয়াল খরচ বাবদ এই টাকা কাটা হয়,যা সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাত দিয়েই হয়।

নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তরিকুল ইসলাম জানান,” এই টাকা সরাসরি অফিস থেকে আয়কর কর্তন হিসেবে কেটে রাখেন,তবে বিস্তারিত বিষয়ে জানার জন্য অফিসে যোগাযোগ করতে বলেন তিনি’।

সম্মানী ভাতার টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সাব্বির হোসেন বলেন, ‘এমএইচভিদের যেভাবে টাকা দিতে বলা হয়েছে আমরা সেভাবে দিয়েছি, সিদ্ধান্ত নেবার মালিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আমরা শুধু তাঁর আদেশ অনুসরণ করি’।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

সম্মানী ভাতার টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা.রামপদ রায় বলেন,’ এমএইচভিদের থেকে টাকা কাটার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই,তবে টাকা কাটার কোন বিধান নেই’।

এদিকে এমএইচভিদের প্রত্যাশা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে এসব দুর্নীতি বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews