
মিজান রহমান, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে
গত কয়েকদিন ধরে চলা শৈত্য প্রবাহ ও হাঁড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র এই শীতে বেশি বিপদে পড়েছেন গরীব, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষজন। ঠিক এই সময় এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকপাড়া গ্রামের তৃতীয় লিঙ্গের সিমা হিজরা।
রবিবার দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামে ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তৃতীয় লিঙ্গের সিমা হিজরা ও তার লোকজন।
সিমা হিজরা উপজেলার সোনামুখী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হবিবর রহমানের সন্তান,
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
তৃতীয় লিঙ্গের সিমা হিজরা বলেন, আমি বিগত কয়েক বছর আগ থেকে গরীব,দু:খী, অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সব সময় তাদের বিপদে-আপদে পাশে দাড়িয়েছি, আল্লাহ যেন এসব মানুষের জন্য কাজ করার তৌফিক দেন এই আশাই করি।
উপজেলা চেয়ারম্যান বলেন, সিমা যে অসহায়দের শীতবস্ত্র দিলো এটা খুবই একটা মানবিক কাজ,সিমার এই কাজকে আমরা শ্রদ্ধা জানাই, তিনি আরো বলেন এভাবে যদি সিমার মত সবাই অসহায়দের পাশে দাঁড়াতো তাহলে আজ শীতে কেউ কস্ট পেত না।
হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করায় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজন।
এসময় উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply