কাজিপুরে ৭৩ নং ঘোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, পাঠ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
১৭৬
বার পড়া হয়েছে
প্রথম দেখাতে যে কারো মনে হতে পারে এটি কোন খোলা মাঠ অথবা ধান শুকানোর বিশাল চাতাল। কিন্তু আসলে তা নয়,এটি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ৭৩ নং ঘোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন সময়ের চিত্র।
গত ১০ই মে (বুধবার) দুপুর ১২ঃ ৩০ মিনিটে বিদ্যালয়ের মাঠে গিয়ে এমনি চিত্র দেখা যায়।এসময় কোন পতাকা উত্তোলনরত অবস্থাও দেখা যায়নি।
সরেজমিন ঘুরে স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়টিতে নিয়মিত কোন ক্লাস হয় না, ৪ জন শিক্ষক থাকলেও দুজনের বেশী শিক্ষককে একসাথে দেখেননি তাঁরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রায় সময়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বাকী শিক্ষকরা নিয়মের ধার ধারে না।
বিদ্যালয় চলাকালীন সময়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ঝুলছে তালা, নেই কোন শিক্ষক শিক্ষার্থী। মাঠ জুড়ে স্হানীয় বাসিন্দারা শুকাচ্ছে ধান। কথা হয় কয়েকজন ছাত্রের সাথে। পঞ্চম শ্রেণীর ছাত্র আলমগীর হোসেন বলেন,’ আমাদের হেডস্যার নিয়মিত আসে না, অনেকদিন পর পর আসলেও চেয়ারে বসে বসে ঘুমায়,কোন ক্লাস নেয় না। একই অভিযোগ বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীর।
স্হানীয় বাসিন্দা তাসলিমা খাতুন বলেন,” এই স্কুলে বাচ্চারা পড়াশোনার সুযোগ ই পাচ্ছে না ঠিকমতো,এখানে স্যার ম্যাডামরা নিয়মিত আসে না, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রতিবেদককে তাঁর সাথে দেখা করতে বলেন এবং নিউজ না করার অনুরোধ জানান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সবুজ সরকার বলেন, ‘ বেশ কয়েকবার প্রধান শিক্ষককে আমি নিজে নিয়মিত স্কুল চালানোর জন্য বলেছি,কিন্তু তিনি কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না।
কাজিপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) আবু সাইদের সাথে এ বিষয়ে কথা বলার জন্য বার বার ফোন করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply