1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু রাণীনগরে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ যুবক গ্রেফতার
শিরোনাম:
বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ভোট বর্জনে জামায়াত ও আওয়ামীপন্থীরা, প্রতিদ্বন্দ্বিতায় মূলত বিএনপিপন্থী আইনজীবীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ইব্রাহিম আল সোহাগঃ টানটান উত্তেজনা, বিক্ষোভ ও নানা অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে ভোটের দিনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এতে নির্বাচনী মাঠে কার্যত এককভাবে সক্রিয় রয়েছেন বিএনপিপন্থী প্রার্থীরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ তুলে আদালতপাড়ায় বিক্ষোভে নামেন জামায়াত সমর্থিত আইনজীবীরা। তারা নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।

এর আগের দিন জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’-এর ১২ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বাতিল চেয়ে আদালতে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। পরে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তারা।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, তাদের কোনো প্রার্থীকে মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি। এ প্রতিবাদে বুধবার আদালতপাড়ায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন তারা। ‘সাধারণ আইনজীবী পরিষদ’-এর ব্যানারে আয়োজিত ওই কর্মসূচি থেকে নতুন নির্বাচন কমিশন গঠন এবং পুনঃতফসিল ঘোষণার দাবি তোলা হয়।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একক প্রার্থী থাকায় ওই পদগুলোতে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

তবে নির্বাচন ঘিরে চলমান বিতর্ক ও বর্জনের প্রভাব পড়েছে ভোটকেন্দ্রেও। সংশ্লিষ্টদের মতে, ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম এবং আইনজীবীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তেমন চোখে পড়েনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

চট্টগ্রামের আইনজীবী অঙ্গনের এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিভাজন ও উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে আদালতপাড়ায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews