1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নিঃস্বার্থ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ,আহত স্থানীয় নেতা সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির গ্রহরাজ ও শনি দেবের বাৎসরিক পূজা উদযাপন আত্রাইয়ে হামলা করে গাড়ী থেকে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা শ্রমীকদলের নেতা ও বর-কনে আটক চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় থানায় অভিযোগ ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান যশোরে মাকে হত্যার ১৭ ঘণ্টার মধ্যেই শিক্ষক ছেলে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন ঝিকরগাছা বিএম হাইস্কুলের অভিভাবক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ট্রাস্টি বোর্ডের অনিয়ম-দুর্নীতি ও ভাড়া বিরোধে দেবিদ্বারের ১০০ শয্যার মা ও শিশু ডায়াবেটিস হাসপাতাল বন্ধ লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মামুনের বটির কোপে মা খুন ধুনট খাঁন মার্কের দ্বিতীয় তলায় ক্যান্ডীড ওয়্যারের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার ধুনটে মালো পাড়ায় ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান মধ্যরাতে নাসিরনগর থানা রোডের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪-৫টি দোকান পুড়ে ছাই
শিরোনাম:
নিঃস্বার্থ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ,আহত স্থানীয় নেতা সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির গ্রহরাজ ও শনি দেবের বাৎসরিক পূজা উদযাপন আত্রাইয়ে হামলা করে গাড়ী থেকে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা শ্রমীকদলের নেতা ও বর-কনে আটক চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় থানায় অভিযোগ ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাজী মো:আব্দুস সাত্তার এর ৫৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান যশোরে মাকে হত্যার ১৭ ঘণ্টার মধ্যেই শিক্ষক ছেলে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম(ভোলাহাট)চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে বিশ্বরোড মোড়স্থ (আম গবেষণার সামনে) সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাসিরুল ইসলাম।সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোঃ শাহীন আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক নাসিম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রাজা বাবু, প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার সংগ্রামের ভোলাহাট প্রতিনিধি মোহাঃ রবিউল ইসলাম, সাদিকুল রহমান সানি, যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ ইমাম হাসান জুয়েল, অর্থসচিব মোঃ আবুল কাসেম, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের কথা বলার, সত্য তুলে ধরার এবং সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার একটি মহান দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সততা ও সত্যনিষ্ঠতা এবং ন্যায়নীতির প্রতি অবিচল থাকতে হবে। তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত বিস্তার, গুজব ও অপ-তথ্যের প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বর্তমানে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত নয়, সত্য ও মানুষের স্বার্থই সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন গত ছয় বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের চিত্র আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews