
মো: আজাদ খান,চিতলমারীঃ বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে পাড়া-মহল্লায় শুরু হয়েছে নির্বাচনী পরিবেশ।
আর এই নির্বাচনী আলোচনায় চরবানিয়ারি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের ব্যাপক চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাবেক ছাত্রনেতা তৃণমূলের পরীক্ষিত, ত্যাগী ও সাহসী সিপাহসালার বাবু কাশীনাথ বৈরাগী।বর্তমানে তিনি চিতলমারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পদে দায়িত্ব থাকা এই নেতাকেই নিজেদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এলাকাবাসী।
জনগণের আস্থা ও দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন রাজপথের সম্মুখ যোদ্ধা।
শিক্ষিত, মার্জিত, দীর্ঘ ও সফল রাজনৈতিক পথচলা যা তাকে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময়ে পদে থাকাকালীন সাফল্যের সাথে গুরু দায়িত্ব পালন করেছেন। তার এই রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষ সংগঠক হিসেবে এলাকার মানুষ যোগ্য জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করছেন।
সাধারণ ভোটারদের মতে’ কাশিনাথ বৈরাগীর আত্মত্যাগ, আদর্শের প্রশ্নে আপোষহীন থাকা, বারবার রাজনৈতিক হামলা, মামলার শিকার হয়েও লক্ষ্যভ্রষ্ট হননি এবং তার বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হয়েছে, কয়েকটিতে বেকসুর খালাস পেয়েছেন এবং আরোও কতগুলো মামলা বিচারাধীন তাই আমরা তার নীতিতে আস্থা রাখতে পারি।
তার এই অবিচল অবস্থান সাধারণ মানুষের মনে গভীর আস্থার জন্ম দিয়েছে।
সাধারণ জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন’ কাশিনাথ বৈরাগীর মতো একজন শিক্ষিত, ত্যাগী ও স্বচ্ছ নেতার জনপ্রতিনিধি হওয়া এখন সময়ের দাবি।
Leave a Reply