
নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম মাদ্রাসায় এক সাধারণ ছাত্রের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল কর্মী সালমান ও তার অনুসারীরা প্রকাশ্য দিবালোকে ফারদিন ফেরদুস নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। বাক-স্বাধীনতা হরণকারী এই সন্ত্রাসী হামলায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, আহত শিক্ষার্থী ফারদিন ফেরদুস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। উক্ত স্ট্যাটাসটি অভিযুক্ত সালমানের বিপক্ষ মতাদর্শের মনে করে সে ক্ষিপ্ত হয়। এরই জের ধরে আজ দুপুরে সালমান ও তার সহযোগীরা ফারদিনের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফারদিনকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করা হয়। সাধারণ শিক্ষার্থীরা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি প্রদান করে। রক্তাক্ত অবস্থায় ফারদিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply