1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

ঝিকরগাছায় বসত বাড়ির সামনে সরকারী কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের মাঝের পাড়ার সরকারি রাস্তায় স্থাপিত পানি নিষ্কাশনের জন্য দেওয়া কালভার্টের মুখ প্রভাবশালীদের দ্বারা বন্ধ করে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন মোঃ নুর ইসলামের পুত্র মোঃ জনি।

অভিযোগে মোঃ জনি উল্লেখ করেছেন, আমার বসত বাড়ির সামনে বর্ষার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সরকারী কালভার্ট আছে। কিন্তু এলাকার মৃত সেকেন্দার হাজীর পুত্র মোঃ মোস্তফা কামাল, এবং মৃত মসলেম হাজীর পুত্র মোঃ নজরুল ইসলাম কালভার্টটি ইট দিয়ে গেথে বন্ধ করে দিয়েছে। যার কারণে বর্ষার পানি আটকা পড়ে আমার বসত বাড়ি, কবরস্থান সহ আশেপাশে হাটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মোঃ জনি বলেন, সমগ্র মহল্লার পানি আমার বাড়ির ওপর দিয়ে উক্ত কালভার্টের মাধ্যমে কপোতাক্ষ নদে যায়। কিন্তু কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি যেতে পারছেনা। বাড়ির চারিপাশে পানি জমে থাকায় ঘরে সাপ উঠছে, বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমি মৌখিক ভাবে সমাধানের জন্য তাদেরকে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। পানি জমে থাকার কারণে আমি আমার পরিবার নিয়ে নিদারুন কষ্টের মধ্যে দিন যাপন করছি। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

মোঃ নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছে তাদের পানি আমার জমিতে দেওয়া একটি পাইপ দিয়ে বের হতো। বর্তমানে সেই পাইপটি নষ্ট হয়ে গিয়েছে এবং ঐ জায়গায় আমার গরুর ফার্মের গোবর ফেলার জন্য একটি হাউজ তৈরি করেছি। ইতোপূর্বে তাদের পানিতে আমার অনেক টাকার গোবর পানিতে ধুয়ে চলে গিয়েছে। এজন্য এখন মাটি দিয়ে উঁচু করে দিয়েছি। তাদেরকে বলা সত্বেও তারা তখন পাইপের ব্যবস্থা না করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা চাইলে এখনও আমার জমির সামনে দিয়ে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে।

সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, মোঃ মোস্তফা কামাল তার জমি মাটি ভরাট করে উঁচু করে দিয়ে কালভার্টের খানিকটা সামনে নীচু করে পাচিঁল তুলেছেন এবং সেখানে গাছ লাগিয়ে রেখেছেন। পেছনের জমি নীচু থাকায় পানি বের হতে পারছেনা। আরেক পাশে নজরুল ইসলাম ইটের গাঁথুনি দিয়ে তার গোবর রাখার হাউজ করেছেন। ফলে উক্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, অভিযোগ পেয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews