
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ড্রেজার অপসারণ এবং এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলার সুজননগর ইউনিয়নের রাধানগর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনকারী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন ও বাবুল মিয়ার দুটি ড্রেজার অপসারণ করা হয় এবং এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,
“ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুটি ড্রেজার অপসারণ ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ফসলি জমির ক্ষতি রোধে এমন অভিযান নিয়মিত চলবে।”
অভিযানে সহায়তা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণে ওই এলাকার ফসলি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply