
সোহান আহম্মেদঃ ধর্মপাশা(সুনামগঞ্জ)- প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩১মে) বিকেল তিনটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪অর্থ বছরে ওই ইউনিয়নে
বাজেট ধরা হয়েছে এক কোটি ১৮লাখ চার হাজার৭৯০টাকা ও ব্যয় ধরা হয়েছে এক কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা। ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব বাবুল চৌহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,ইউপি সদস্য আবদুল মজিদ তালুকদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হায়দার জাহান খান প্রমুখ।#
Leave a Reply