
ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর, ধর্মপাশা উত্তরপাড়া, দশধরী, রাজনগর, বাহুটিয়াকান্দা, মেউহারী, মগুয়ারচর, কান্দাপাড়া, মহদীপুর, পাইকুরাটি ইউনিয়নের গাছতলা, জামালপুর, সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর এই ১২টি গ্রামের সুরেশ্বরী দরবার শরীফের ভক্তরা আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীরের ভক্তরা আজ সকাল নয়টার দিকে উপজেলার দুটি স্থানে পৃথক পৃথক পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। উপজেলার ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে খানকায়ে সুরেশ্বরী দরবার শরীফের কক্ষে ও একই সময়ে উপজেলার দশধরী খানকায়ে সুরেশ্বরী দরবার শরীফ প্রাঙ্গণে দুটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।ধর্মপাশা উত্তরপাড়া খানকা শরীফের কক্ষে ঈদের নামাজ পড়ান ওই খানকার খতিব মাওলানা রিফাত নূরী আল মুজাদ্দেদী। অপরদিকে দশধরী গ্রামের খানকা শরীফ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়ান ওই খানকার খতিব মো.পলাশ মিয়া।
Leave a Reply