1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

বন্ধ কুমারগাঁও কেন্দ্র, সিলেটে বিদ্যুৎ ভোগান্তি

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধিঃ সিলেটবাসী চলতি মৌসুমে চরম বিদ্যুৎ সঙ্কটে ভুগছেন। টানা ১০ দিন ধরে বন্ধ রয়েছে কুমারগাঁও পাওয়ার স্টেশন। ফলে পুরো সিলেট অঞ্চলে সীমাহীন লোডশেডিং চলছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও গ্রামীণ জনগণ। অতিরিক্ত গরমের মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণও দিন দিন বাড়ছে।

জানা যায়, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি পাওয়ার স্টেশনের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় স্টেশনটি বন্ধ রয়েছে। যেহেতু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই কবে নাগাদ এটি মেরামত হয়ে পুনরায় চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে বর্তমানে সিলেটে শুধু জাতীয় গ্রিড থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে সেই সরবরাহও পর্যাপ্ত নয়।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর তথ্য মতে, এখন আর সিলেটে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন নেই। উপরন্তু, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।

পাওয়ার স্টেশন বন্ধের কারণ জানতে চাইলে বিউবো কর্তৃপক্ষ জানায়, কুমারগাঁওয়ের ২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় স্টেশনটি বন্ধ রয়েছে।

বিউবো’র নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট, কিন্তু ছুটির দিন ছাড়া সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০০ মেগাওয়াট। সিলেট মহানগরীতে ৫টি ডিভিশনে ১৩টি সাবস্টেশন রয়েছে। তাপমাত্রা বেশি থাকায় ফিউজ ও তার ছিঁড়ে যাওয়ার ঘটনাও বাড়ছে।

বিশেষ করে কুমারগাঁও স্টেশনের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে সিলেটে ব্যাপক লোডশেডিং চলছে এবং ভোল্টেজও অস্বাভাবিকভাবে কমে গেছে।

সিলেট নগরীর ভুক্তভোগী বাসিন্দারা জানান, দিনে ৬–৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে ঘুমানো কষ্টকর হয়ে উঠেছে। অফিস, স্কুল, হাসপাতাল—সবখানেই সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যুৎ সরবরাহ সীমিত হওয়ায় প্রতি কয়েক ঘণ্টা পরপর লোডশেডিং চলছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন,

> “পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উপরন্তু কুমারগাঁওয়ের পাওয়ার স্টেশন প্রায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে। এছাড়া ঢাকার ন্যাশনাল কন্ট্রোল থেকে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, সেজন্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।”

 

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন,

“সিলেট বিভাগে ৭০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, তবে ছুটির দিন ছাড়া সরবরাহ হচ্ছে ৫০০ মেগাওয়াট। কুমারগাঁওয়ের ২৫ মেগাওয়াট স্টেশনের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় এটি বন্ধ রয়েছে। আমরা এখন কেবল গ্রিড থেকে বিদ্যুৎ পাচ্ছি। এটি চালু হলে লোডশেডিং কমবে এবং লো ভোল্টেজ সমস্যাও কিছুটা সমাধান হবে। তবে যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে হয় বলে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতদিন লাগবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews