1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে শিশু চিকিৎসায় নতুন আশার আলো

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

শাহরিয়ার খান নাফিজ,হবিগঞ্জ :হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা দীর্ঘদিন ধরেই মানসম্মত শিশু চিকিৎসাসেবার সংকটে ভুগছিল। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত ও গ্রামাঞ্চলের শিশু রোগীদের জন্য একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য শিশু বিশেষজ্ঞের অভাব ছিল প্রকট। অসুস্থ শিশুদের নিয়ে অভিভাবকদের ছুটতে হতো জেলা শহর কিংবা দূরবর্তী হাসপাতালে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও হয়ে উঠত।

এই বাস্তবতায় বানিয়াচংয়ের মানুষের জন্য আশার আলো হয়ে এসেছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মৃত্যুঞ্জয় পাল সাগর। সম্প্রতি তিনি বানিয়াচংয়ের সেবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখা শুরু করলে খুব অল্প সময়ের মধ্যেই এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়।
ডাঃ মৃত্যুঞ্জয় পাল সাগর এখন থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা ডায়াগনস্টিক সেন্টারে শিশু রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তাঁর আগমনের ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত শিশু চিকিৎসাসেবা পাচ্ছেন, যা অভিভাবকদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাঃ মৃত্যুঞ্জয় পাল সাগর শিশুদের রোগ নির্ণয়ে অত্যন্ত যত্নশীল ও ধৈর্যশীল। তিনি প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং অভিভাবকদের সহজ ভাষায় প্রয়োজনীয় পরামর্শ দেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিক আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গি অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করেছে।
একাধিক অভিভাবক জানান, আগে সামান্য অসুস্থতার জন্যও সন্তানকে নিয়ে শহরে যেতে হতো। এখন স্থানীয়ভাবে একজন দক্ষ শিশু বিশেষজ্ঞ পাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা পাওয়ায় শিশুর সুস্থতা নিশ্চিত করা সহজ হচ্ছে।
স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতন মহল মনে করছেন, বানিয়াচংয়ের মতো প্রত্যন্ত উপজেলায় একজন নিয়মিত শিশু বিশেষজ্ঞের উপস্থিতি শিশুস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপুষ্টি, জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য শিশু রোগের প্রাথমিক ও সঠিক চিকিৎসা এখন স্থানীয়ভাবেই সম্ভব হচ্ছে।
যার ফলে বানিয়াচং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিশু চিকিৎসার ক্ষেত্রে যে দীর্ঘদিনের শূন্যতা ছিল, ডাঃ মৃত্যুঞ্জয় পাল সাগরের নিয়মিত সেবাদানের মাধ্যমে তা অনেকটাই পূরণ হচ্ছে। তাই ভবিষ্যতে শিশুস্বাস্থ্যের মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews