
মান্নান শেখ বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে(২১জুন শনিবার)বিকালে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এ-র হলরুমে পৌর ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেলা বিএনপি`র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা এর সঞ্চালনায়।সদস্য নবায়ন ফরম বিতরণ শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুঁইয়া।বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম।জেলা বিএনপির সদস্য গোলাম আজম।বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন।বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন,বেলকুচি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি)।বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাত।উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী (বাবু),বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুঁইয়া সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply