
কখনো বলাই হয়ে উঠলো না,তোমায় ভালোবাসি।
সত্যি কথা বলতে কি জানো!!
কখনো বুঝতেই পারিনি,
কতোটা ভালোবাসি।
আসলে ভেবেই দেখিনি কখনো।
তবে, ইদানীং বড্ড বেশিই মনে পড়ে তোমায়
“মা”।
মা জানো আজ তোমার মুখটা দেখতে বড় ইচ্ছা করছে।
অথচ দেখো কি আশ্চর্য,আমার কাছে তোমার কোনো ছবি নেই।
সবার ছবি থাকলে ও কেনো জানি কখনো তোমারটাই তোলা হয়ে উঠেনি।
জানো মা এখন ঘরে আসলে তোমার সাড়া পাই না। জানো রাত করে ঘরে আসলে কেউ আর বাইরে দাড় করিয়ে রাখে না।
কিভাবে রাখবে তুমি যে আজ আমার থেকে কত মাইল দূরে।
আগে তুমি পাশে এসে বসতে, কথা বলতে
কিন্তু অপদার্থ আমি,তোমার কথায় সাড়া দিতাম না।
তুমি চলে যেতে, বড় কস্ট পেতে তাই না
মা।
জানো আজ চিৎকার করে ডাকতে ইচ্ছা করছে মা মা বলে,
কিন্তু বাধভাঙ্গা আমার নিঃশব্দ সেই চিৎকার আজ তুমি শুনছো না।
তুমি যে দূরে, তবু
খুজে ফিরছে শুধু তোমার মমতার স্পর্শ।
লেখাঃ তানভীর ইসলাম নাঈম।
(১৭.৬.২০২০)
Leave a Reply