
মোঃ ইমরান হোসেন(জেলা প্রতিনিধি) কয়েকদিনের টানা বৃষ্টিতে, কাপ্তাই লেকের পানির উৎস, ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে সাইথা গ্রাম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা দিয়ে প্রবেশ করে কাপ্তাই হ্রদে পতিত হয়েছে।
যার ফলে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। সেতু পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) সকালে সেতুটির কোথাও ৬ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে। যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি ওঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
Leave a Reply