1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে সার ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ ঝিকরগাছায় তুলা কৃষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক  পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:
দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে কি-শো-র নি-খোঁ-জ,ম-র-দে-হ উদ্ধার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত, হাজার হাজার মানুষের ঢল জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের কাজীপুরে ভেটুয়া-সালাল ব্রীজ নির্মাণ নিয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভূয়া গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর গ্রেফতার রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

রাজশাহী বিভাগে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

মিজান রহমান : কাজিপুর প্রতিনিধি

রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সুখময় সরকার। জনাব সুখময় সরকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য। তার নিজ বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। জনাব সুখময় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স হতে গ্লোবাল সাপ্লাই চেইন এন্ড লজিস্টিকস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কাজিপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার বিকাশে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিভাগীয় কমিশনার, রাজশাহী কর্তৃক জনাব সুখময় সরকার কে রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কাজিপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতি বিজরিত উপজেলা কাজিপুর। এই উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রায় ২৫০০০ শিশু শিক্ষা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের আহ্বানে কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ স্মার্ট প্রাথমিক বিদ্যালয় গঠনে কাজ করছে। স্মার্ট ক্লাসরুম, স্মার্ট শিক্ষাপ্রদান ব্যবস্থা, স্মার্ট শিক্ষা ব্যবস্থাপনা, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবক এবং স্মার্ট শিক্ষক গঠনের মাধ্যমে আগামী বাংলাদেশ পাবে স্মার্ট প্রাথমিক বিদ্যালয়। এলক্ষ্যে কাজিপুর উপজেলায় বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ এর ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী/ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আইসিটি ক্ষেত্রে ধারণা ও দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি উপকরণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ, লাইব্রেরী স্থাপনে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাহিত্যবিষয়ক পুস্তক প্রদান করা হয়েছে। “তুমিই আগামীর ভবিষ্যৎ, তোমার সুস্থতা রাষ্ট্রের সম্পদ” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা হেল্ফ ডাটা ক্লাউড তৈরী, কচি কাঁচার স্বাস্থ্য সেবা কর্মসূচি ও বিশেষ চক্ষু ক্যাম্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজিপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ফুল বাগান করার মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা হয়েছে। “কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, পলাশ, নিম শোভা আর বকুল, বেলী, গন্ধরাজ ঘ্রাণে বেড়ে উঠুক আগামী ভবিষ্যৎ” শীর্ষক স্লোগানে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০০ এর অধিক গাছ রোপন করা হয়েছে। এছাড়া কাজিপুর উপজেলার ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চা, “আমি বড় হয়ে যা হতে চাই, আজ আমি সাজবো তাই” কর্মসূচি, “ফিরিয়ে দাও পরিপূর্ণ দখলমুক্ত ও উপযুক্ত খেলার মাঠ ” প্রভৃতি কর্মসূচি কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে কাজিপুর উপজেলায় স্মার্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছে ৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে কাজিপুর উপজেলায় ৪৯ নং সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা ও স্মার্ট স্বাস্থ্যকার্ড বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করার মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধান করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় নির্ধারিত সময়সীমার মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম সম্পন্ন এবং পুরস্কার প্রদান সফলভাবে আয়োজন করা হয়েছে। প্রতিমাসে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং শিশুদের চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। বিদ্যালয়ে কাবিং কার্যক্রমে উৎসাহ প্রদান এবং কাবিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। শিশুর পুষ্টি নিশ্চিতে মিড-ডে মিল চালু করা হয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল তৈরির মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার উপকরণ সরবরাহ, বেঞ্চ সরবরাহ এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। SLIP তহবিল বা অনুরূপ সরকারি তহবিলের অর্থ বিদ্যালয় পর্যায়ে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে ব্যয়িত হচ্ছে। কাজিপুর উপজেলায় শতভাগ (২৩৭) প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, শেখ রাসেল কর্নার, শহীদ মিনার স্থাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল, বাংলাদেশের মানচিত্র স্থাপন করা হয়েছে। কাজিপুর উপজেলার ২৩৭ টি বিদ্যালয়ের সকল বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান নিশ্চিতকরণ করা হয়। জনসচেতনতা তৈরীতে শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য বহুল প্রবন্ধ/নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এভাবেই গৌরব ও সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের গড় উপস্থিতির হার ৯৬% এবং শিশুদের ঝরে পড়ার হার ৫%, যা প্রশংসার দাবী রাখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews