
রায়গঞ্জ প্রতিনিধি:
‘মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলহাজ্ব গোলাম মোস্তফা ইকবাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কোদলাদিগর প্রিয়ারলীগ ফুটবল ক্লাব এর আয়োজনে ৮টিম নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জুলাই) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বন্ধন ব্রিকস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব গোলাম মোস্তফা ইকবাল।
বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে আলহাজ্ব গোলাম মোস্তফা ইকবাল বলেন, একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত রাখতে। যে যুব সমাজ খেলাধুলায় বেশী আগ্রহী সে যুবসমাজ অন্যায় ও অপকর্মে জড়িত হয় কম। আমি বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগীতা করবে।
Leave a Reply