1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি -মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক নেতা জাকিরুল ইসলাম এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবারবর্গ ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করলেন ইউএনও সাফফাত আরা সাঈদ ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের, যুক্ত হবে ঈদে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল আছে’ আগামীকাল নাসিরনগরের প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপনী ও পুরষ্কার বিতরণ ভালুকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া সাভারে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার রাণীনগরে মাদকসেবী চার যুবকের কারাদন্ড মাইলস্টোনে বিমান দুর্ঘটনা,ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি বর্ণাঢ্য মোটরশোভাযাত্রা নিয়ে ঝিকরগাছায় ফিরলেন গোবিন্দগঞ্জে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার
শিরোনাম:
রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি -মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক নেতা জাকিরুল ইসলাম এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবারবর্গ ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করলেন ইউএনও সাফফাত আরা সাঈদ ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের, যুক্ত হবে ঈদে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল আছে’

শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের, যুক্ত হবে ঈদে

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিসসমূহ খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

mostbet

মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট–সুবিধা নিশ্চিত করা।

এ ছাড়া পাবলিক টয়লেট–ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করা, নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী এটিকে যুগোপযোগী করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও এর উদ্দেশ্য।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। ভৌত অবকাঠামোসংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে। সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেপটিক ট্যাংক নির্মাণ আবশ্যক, কোনোভাবেই টয়লেটের বর্জ্য যাতে নদী, খাল-বিলসহ অন্যান্য জলাশয়ে পতিত হয়ে পানিদূষণ ঘটাতে না পারে।

টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। নীতিমালাটি বাস্তবায়নে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews