1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু রাণীনগরে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ যুবক গ্রেফতার নাসিরনগরে প্রাক্তন ছাত্র সংগঠন (প্রাচাস) এর পক্ষ থেকে সংসদ সদস্য এমএ হান্নানকে গণ সংবর্ধনা প্রদান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের কালীবাড়ীতে রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপন ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) সংকটে দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। আজ শুক্রবার (০৮ মে) সকাল থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।

ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব থেকে আমদানিকৃত ক্রুড অয়েলের একটি বড় চালান দেশে পৌঁছানোর পর এই অচলাবস্থার অবসান ঘটে। বর্তমানে কারিগরি বিষয়গুলো মাথায় রেখে সীমিত পরিসরে উৎপাদন শুরু করা হয়েছে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশনস) মামুনুর রশীদ খান জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামক একটি জাহাজ ১ লাখ ৯৪ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। সেখান থেকে সরবরাহ পাওয়ার পর আজ সকালে শোধনাগারটি চালু করা হয়েছে। তিনি আরও জানান, শুরুর দিকে দৈনিক সাড়ে তিন হাজার মেট্রিক টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কারিগরি সমন্বয়ের প্রয়োজনে শুরুতে উৎপাদন কিছুটা কম রাখা হলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। তবে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আমদানির প্রক্রিয়া সচল রয়েছে। আগামী ২০ মের দিকে অপরিশোধিত তেলের পরবর্তী চালানটি দেশে পৌঁছাতে পারে। এ ছাড়া ১০ থেকে ১২ মে’র মধ্যে সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন তেল লোডিং হওয়ার কথা রয়েছে। জাহাজীকরণের এই প্রক্রিয়া ঠিক থাকলে ভবিষ্যতে উৎপাদনে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় গত তিন সপ্তাহ ধরে ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছিল। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় সেই সংকট আপাতত কাটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews