1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম (প্রশাসন),অধ্যাপক সামছুল আলম সেলিম (শিক্ষা) রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত ‎আসামীসহ ২জন গ্রেফতার হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু আটক ট্রাকচালককে কারাদণ্ড ঈদের ছুটি শেষে ফিরেই ১৮৬৮ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ: সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গদখালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরের গকুলনগরে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ, গাড়ীর চাপায় মৃত্যুর ধারণা কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ প্রতিশ্রুতি নয়,বাস্তব কাজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ খাঁন বাগুড়ী বেলতলা আম বাজারে দামের ধস,হতাশ আমচাষিরা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে সফল খামার উদ্যোক্তা: ফাহাদের অনুপ্রেরণার গল্প বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়ল এতিমখানা ও মাদরাসা, সহায়তার আবেদন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস,সম্পাদক এ্যাড:রনজিৎ মন্ডল স্বপন ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩জন গ্রেফতার ‎
শিরোনাম:
জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম (প্রশাসন),অধ্যাপক সামছুল আলম সেলিম (শিক্ষা) রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত ‎আসামীসহ ২জন গ্রেফতার হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু আটক ট্রাকচালককে কারাদণ্ড ঈদের ছুটি শেষে ফিরেই ১৮৬৮ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ: সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গদখালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরের গকুলনগরে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ, গাড়ীর চাপায় মৃত্যুর ধারণা কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ প্রতিশ্রুতি নয়,বাস্তব কাজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ খাঁন

শেখ হাসিনাকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়-আসিফ নজরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ২ ডিসেম্বর (সোমবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন।

গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। একই দিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে কয়েক শ লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশটির (ভারত) অন্যান্য স্থানে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।

আগরতলার ঘটনা নিয়ে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পাতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

আসিফ নজরুল তাঁর পোস্টে প্রশ্ন রাখেন, এই ঘটনা ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত?

আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকিমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা (ভারতীয় সরকার) এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানান তিনি।

বাংলাদেশে শান্তিসেনা পাঠাতে জাতিসংঘের কাছে আরজি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি গতকাল আহ্বান জানান মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশনে তিনি এই আহ্বান জানান।

ভারতকে উদ্দেশ করে আসিফ নজরুল লিখেছেন, ‘…আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী।’

আসিফ নজরুল আরও লিখেছেন, শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণনীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews