
সুলতান মাহমুদ রনি(বগুড়া জেলা প্রতিনিধি) ‘শেরপুর সাহিত্য চক্র’এর ৬১২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩.০০ টায় ‘ সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয় (ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য) সম্পর্কিত আলোচনা করেন, সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেক্টর কমান্ডারস ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ খান। আলোচনায় অংশগ্রহণ করেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ, কবি, প্রাবন্ধিক ও গীতিকার প্রফেসর খৈয়াম কাদের এবং সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন। সমালোচনার দায়িত্বে ছিলেন, মো. আব্দুল জুব্বার।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, জীবন সাহা, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, মো. আব্দুস সামাদ, সাকিল মাহমুদ, বি এম হাফিজুর রহমান, আবু সাইদ ফকির, মিজানুর রহমান পাটোয়ারী, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন ও মো. ফেরদৌস জামান খোকন।
কৌতুক পরিবেশন করেন, মীরাক্কেল খ্যাত চন্দন কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, নীলমাধব পাল, মো. গোলাম রসুল, অমরকৃষ্ণ পাল নাণ্টু লতিফ আদনান, মো. তোফাজ্জল হোসেন, নিরঞ্জন সরকার, মুহা. আলমগীর, মো. নাসিম শেখ, মীর নাফিস, রুকাইয়া আদনান রায়না ও রনজিৎ কুমার।
সাধারণ আলোচনা শেষে, আগামী ০৮ মার্চ ২০২৪ রোজ: শুক্রবার “শেরপুর সাহিত্য চক্র” এর বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। স্হান: রবীন্দ্র কুঠিবাড়ী (শাহজাদপুর) মিল্কভিটা কোম্পানি (বাঘাবাড়ি) শাহ মখদুম’এর মাজার ও চড়ুইমুরি পিকনিক স্পট।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
Leave a Reply