1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার মধ্যনগরে প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ পাবনায় আওয়ামী লীগ নেতাকে গ-লা কে-টে হ-ত্যা বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু রাণীনগরে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ যুবক গ্রেফতার নাসিরনগরে প্রাক্তন ছাত্র সংগঠন (প্রাচাস) এর পক্ষ থেকে সংসদ সদস্য এমএ হান্নানকে গণ সংবর্ধনা প্রদান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের কালীবাড়ীতে রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপন ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে
শিরোনাম:
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটক বিশ্বকাপ ফাইনালের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিবের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

সপ্তাহের সাত দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরকে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন মোডে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকে কাস্টম হাউস, বাংলাদেশ রেলওয়ে এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রমজানকেন্দ্রিক পণ্যে অগ্রাধিকার, ২৪ ঘণ্টা শুল্কায়ন

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেলের মতো রমজানকেন্দ্রিক পণ্য অগ্রাধিকার ভিত্তিতে শুল্কায়ন ও খালাস নিশ্চিত করা হবে। কাস্টমস ২৪ ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন এবং রপ্তানি পণ্যের জাহাজীকরণ কার্যক্রম চালু রাখবে। একইসঙ্গে বন্দর কর্তৃপক্ষও সার্বক্ষণিক অপারেশন পরিচালনা করবে।

ঢাকামুখী ২ হাজার কনটেইনার পরিবহনে বিশেষ উদ্যোগ

বন্দরে আটকে থাকা প্রায় দুই হাজার ঢাকামুখী কনটেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে–এর মাধ্যমে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। এছাড়া অপারেশনাল কার্যক্রম ও কনটেইনার হ্যান্ডলিং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।

স্ক্যানার মেরামত ও ‘কুইক রেসপন্স টিম’ গঠন

বন্দর এলাকায় স্ক্যানারসংক্রান্ত জটিলতা ও যানবাহনের সারি কমাতে কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত স্ক্যানার মেরামত ও আধুনিকায়নের তাগিদ দেওয়া হয়েছে। বন্দরের প্রতিটি যন্ত্রপাতি সচল রাখতে একটি ‘কুইক রেসপন্স টিম’ও গঠন করা হয়েছে।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে সরবরাহ শৃঙ্খলে কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। সাপ্লাই চেইনে বিলম্বের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

এদিকে বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আরিফ আবদুল্লাহর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিএফএফএ, বিকডা, চিটাগাং চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস প্রতিনিধি, রেলওয়ে প্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে অংশীজনেরা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা অপারেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews