1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ রাণীনগরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও অনুদান সামগ্রী বিতরণ ‎ আশুলিয়ায় এমপি সালাহউদ্দিন বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল নেতার অর্থায়নে সড়ক মেরামত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
শিরোনাম:
দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ রাণীনগরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও অনুদান সামগ্রী বিতরণ ‎ আশুলিয়ায় এমপি সালাহউদ্দিন বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল নেতার অর্থায়নে সড়ক মেরামত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের প্রত্যাশায় সিরাজগঞ্জ পৌর শহরের খলিফাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন প্রীতিভোজ। রবিবার রাতে খিচুড়ি ও মাংসের এ ভোজে অংশ নেন এলাকার অসংখ্য ব্রাজিল সমর্থক। সবুজ-হলুদ পতাকা, প্রিয় দলের জার্সি,ব্রাজিলের স্লোগান এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে পুরো খলিফাপাড়া যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।

আয়োজকরা জানান,ফুটবল শুধু একটি খেলা নয় এটি ভালোবাসা,সম্প্রীতি, বন্ধুত্ব ও ঐক্যের প্রতীক। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং এলাকার সব বয়সী ফুটবলপ্রেমীদের একত্রিত করে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি।

এসময় ব্রাজিল দলের সমর্থক মইনুল ইসলাম রাষ্ট্র বলেন,প্রিয় ব্রাজিল বিশ্ব ফুটবলের গর্ব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি প্রতিবারই নান্দনিক, আক্রমণাত্মক ও দর্শনীয় ফুটবল উপহার দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। আমরা বিশ্বাস করি নিজেদের ঐতিহ্য,অভিজ্ঞতা, দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিল এবারও দুর্দান্ত পারফরম্যান্স করে বিজয় ছিনিয়ে আনবে এবং বিশ্বের অসংখ্য সমর্থকের মুখে হাসি ফোটাবে। আমাদের ভালোবাসা ও শুভকামনা সবসময় ব্রাজিলের সঙ্গে রয়েছে।

ব্রাজিল সমর্থক মো.জাকির বলেন,
ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয় এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি। তাদের সৃজনশীল ফুটবল গতি ও লড়াকু মানসিকতা সবসময় আমাদের মুগ্ধ করে। আমরা বিশ্বাস করি দলগত ঐক্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে। আজকের এই প্রীতিভোজ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিরও এক অনন্য দৃষ্টান্ত।

উল্লেখ্য:প্রীতিভোজে অংশ নেওয়া সমর্থকদের চোখেমুখে ছিল আনন্দ,উচ্ছ্বাস ও জয়ের প্রত্যাশা। তরুণ থেকে প্রবীণ সব বয়সী ব্রাজিল সমর্থকরা একসঙ্গে মিলিত হয়ে প্রিয় দলের সাফল্য কামনা করেন। অনেকেই ব্রাজিলের পতাকা হাতে ছবি তোলেন এবং দলের জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews