1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর: জন্মদিন মানেই কেবল কেক কাটা ফুলের শুভেচ্ছা কিংবা আনন্দ-উৎসব নয় কারও জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্নও হতে পারে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। সেই অনন্য বার্তাই আবারও সমাজের সামনে তুলে ধরলেন বগুড়া জেলার কৃতি সন্তান এবি ব্যাংক পিএলসি বগুড়া শাখার এসপিও জোবায়দুল হক রাজু। নিজের ৫০তম জন্মদিন উপলক্ষে তিনি স্বেচ্ছায় ৮৭তম বারের মতো রক্তদান করে মানবসেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান করে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তিনি অনেকের কাছেই “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত।

রক্তদান শেষে মানবতার ফেরিওয়ালা জোবায়দুল হক রাজু বলেন,মানুষের জন্ম একবারই হয়,কিন্তু একটি রক্তদান একজন মানুষকে নতুন জীবন উপহার দিতে পারে।আমার কাছে জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ হলো কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো।আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের জন্য করা ভালো কাজই সবচেয়ে বড় সম্পদ। তাই যতদিন মহান আল্লাহ আমাকে সুস্থ রাখবেন ততদিন মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্ত দিয়ে যাব। আমি সকল সুস্থ মানুষ বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানাই ভয় নয় ভালোবাসা নিয়ে নিয়মিত রক্তদান করুন। আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হতে পারে কারও পরিবারের হাসি কারও মায়ের সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ কিংবা কারও জীবনের নতুন সূচনা।

এবিষয়ে এবি ব্যাংক মুন্সিগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার প্রতাপ কুমার সাহা বলেন, জোবায়দুল হক রাজুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং স্বেচ্ছাসেবার চেতনাকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি। তার জন্মদিনকে আত্মকেন্দ্রিক আনন্দের পরিবর্তে মানবসেবার মহৎ উপলক্ষ হিসেবে উদযাপন করার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন,
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর পদবি বা সম্পদে নয় বরং মানবতার জন্য করা নিঃস্বার্থ কাজেই নিহিত। জোবায়দুল হক রাজু সেই সত্যকে নিজের কর্মের মাধ্যমে বারবার প্রমাণ করে চলেছেন। মানবতার এই নিবেদিতপ্রাণ মানুষটির জন্য দোয়া ও ভালোবাসা রইল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews