
মুমিন আহমদ মারুফ (সিলেট প্রতিনিধি ) :পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাঙচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শরীফুল হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট মো: আব্দুল খালিক দৈনিক নয়া দিগন্তকে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর ও রুনু মিয়া ২ নম্বর আসামি ছিলেন। এতদিন তারা পলাতক ছিলেন। রোববার (২৭ জুলাই) হাজিরা দিতে আদালতে আসলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন
Leave a Reply