1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

হবিগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্লাহ (৫৫) ও আবুল হাসান (২৫) নামে তিনজনের নাম জানা গেলেও অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল উঠানোর কাজ করছিল। এতে করে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ ছিল। এ সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে পাশ কাটিয়ে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রী নূর আলী, চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পিকআপ ও সিএনজি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews