1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
শিরোনাম:
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও ৫ শতাধিক চারা বিতরণ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম,বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর পদক্ষেপ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে সীমান্তে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম সুনামগঞ্জে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়,পাঠদান ব্যাহত রাণীনগরে নৌকা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জে ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌছায় দেয়া হয়নি পরীক্ষার সুযোগ, অনুপস্থিত ১৭২ জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার সুযোগ দেয়া হয়নি এক পরীক্ষার্থীকে।এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে তোলপাড়। চলছে নানা আলোচনা ও সমালোচনা।

যদিও হল সুপার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়- পরীক্ষা হলে যখন সবাই পরীক্ষা দিতে ব্যস্ত, তখন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে হতাশায় আলিফ সোবহান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্ণা আক্তার। ঝর্ণার অভিযোগ ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় তাঁকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

ঝর্ণা আক্তার বলেন, ‘আমি অসুস্থ থাকায় সিলেটে নানার বাড়িতে ছিলাম। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে হাজির হব। কিন্তু পথিমধ্যে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়ে যায়। ফলে আমি কেন্দ্রের ভিতর যেতে পারলেও শিক্ষকরা আমাকে হল থেকে বের করে দেয়।’

 

 

ঝর্ণা বলেন, ‘আমি বার বার তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ চাইলেও তারা তা দেননি।’

শিক্ষার্থী ঝর্ণার ভাই ইমন মিয়া বলেন, ‘অসুস্থতার কারণে ঝর্ণা সিলেটে নানাবাড়িতে অবস্থান করছিল। বৃহস্পতিবার সকালে বাসে মিরপুরের উদ্দেশে রওনা দিলে পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। পৌণে ১১টায় কেন্দ্রে পৌঁছালে তাঁকে হল থেকে বের করে দেন শিক্ষকরা।’

 

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্র প্রধান মো. আমির উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থীর দেরিতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ঝর্ণাকে পরীক্ষায় অংশ নিতে দেয়ার সুযোগ ছিলো না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থী ১ ঘন্টা দেরি করে কেন্দ্রে যায়। যেহেতু আইন অনুযায়ী সে পরীক্ষা দিতে পারে না। তাই বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। যদিও অনেকেই বলছেন, মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল।’
এদিকে, জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা কল্যাণ ও প্রবাসি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ১৪৩, কারিগরি পরীক্ষায় ৩ ও আলিম পরীক্ষায় ২৬ জন অনুপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews