1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬” ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পবিত্র আশুরা আজ কৃতি শিক্ষার্থী উৎসব কুমার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার নাসিরনগরে শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শিরোনাম:
কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারত পালিয়ে সেলফি পাঠিয়েছে

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন—এমন দাবির পর এবার নতুন তথ্য সামনে এসেছে। আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, ভারতে পৌঁছানোর পর ফয়সাল সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের এ দাবি করেন। তিনি বলেন, হামলার পর সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ফয়সাল নিজেকে নিরাপদ প্রমাণ করতেই এমন ছবি পাঠাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলি করেন ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর। ঘটনার পরদিনই পুলিশ ফয়সালের ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে। রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পরপরই দুই সন্দেহভাজন রাজধানীর ভেতরে একাধিক জায়গায় অবস্থান বদল করে। কালভার্ট রোড থেকে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে তারা আগারগাঁও অতিক্রম করে মিরপুরে যায়। সেখান থেকে প্রাইভেটকারে করে তারা ঢাকার বাইরে চলে যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকার সূত্র বলছে, মিরপুর থেকে আশুলিয়া ও গাজীপুর হয়ে তারা ময়মনসিংহে পৌঁছায়। পরে যানবাহন পরিবর্তন করে হালুয়াঘাটের দিকে রওনা দেয়। হালুয়াঘাটের ধারাবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়ি রেখে স্থানীয় তিন যুবকের সহায়তায় মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছায়। রাত আনুমানিক আড়াইটার দিকে তারা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করে বলে স্থানীয় সূত্রের দাবি।

তদন্তে আরও জানা গেছে, পুলিশের নজর এড়াতে সন্দেহভাজনরা নিজেদের ডিজিটাল ডিভাইস সঙ্গে না রেখে সেগুলো সচল অবস্থায় রাজধানীর বিভিন্ন স্থানে রেখে যায়। এতে করে প্রযুক্তিগত ট্র্যাকিংয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং তারা নিরাপদে এলাকা ছাড়তে সক্ষম হয়।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্তদের বৈধভাবে বিদেশে যাওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশযাত্রা ছিল চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরা। এরপর তার কোনো বৈধ দেশত্যাগের রেকর্ড নেই।

তবে তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে র‌্যাব-২ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, চিকিৎসক দল ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews