
ছাম্মি আহমেদ আজমীর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর শহরের ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সংলগ্ন সবুজ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জু’র নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে দলীয় স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এতে পুরো র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন দুর্যোগে জনগণের সেবা করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।তিনি আরও বলেন,স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি মানুষের পাশে দাঁড়ানো গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম,নূর কায়েম সবুজ,মো:রাশেদুল হাসান রঞ্জন,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল হোসেন রাষ্ট্র,সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু,হেলাল আহমেদ,মো:রাকিবুল ইসলাম রাকিব, তানভীর শাকিল,রিমন তালুকদার,আলী জোয়াদ্দার,সালাউদ্দিন খান এবং কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদসহ জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিরাজগঞ্জ শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply