
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে নবনির্মিত সেতু উদ্বোধন করলেন যশোর -২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ । ২৮ ফেব্রয়ারির( শনিবার) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে এ নবনির্মিত সেতু উদ্বোধন করা হয়।
সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনী খাতুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো : আবিদুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান,সেক্রেটারি আয়ুব হোসন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠান শেষে ডা : ফরিদ তার বক্তব্যে বলেন,নবনির্মিত সেতু উদ্বোধন এর ফলে আর্থসামাজিক, অর্থনৈতিক,পরিবহন এ তিনটি যাত্রার সুফল জনসাধারণ ভোগ করবে তা ছাড়া ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বৃদ্ধি পাবে । এখানে প্রশাসনের সকল দপ্তর সমন্বয়ে করে কাজ করেছে। অন্যদিকে জানেন,চাঁদাবাজি ও টেন্ডারবাজি এ দুটির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা রয়েছে।
Leave a Reply