
ইমতিয়াজ আহমেদ পারভেজ(কোনাবাড়ি) গাজিপুর প্রতিনিধিঃ
কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ‘কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারখানাটি ১৫ আগস্ট ২০২৬ তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি ও অবৈধ দাবি-দাওয়ার কারণে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তীতে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply