1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন ধুনটে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ ধর্মপাশায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে আটক করে স্হানীয় জনতার গণধোলাই ‎ চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের হত্যা মামলার আসামী ইলিয়াস গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় জুমার নামাজের পর লিফলেট বিতরণ ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাঃ মোজাহার আলী দুলাল কে নাটুয়ারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা গোল্ডেন জিপিএ-৫ এর সোনালী রোদ্দুর দেখা হলোনা স্বস্তিদ্বীপের
শিরোনাম:
বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে জাতীয়  মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন গাজিপুরে কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চিতলমারীতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০ টি ভারতীয় মোবাইল ফোন সহ আটক ১ শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ জয়পুরে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে মোক্তাদুল হক আদনানের জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

শার্শায় সাংবাদিককে লাঠিপেটা বাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় দুই সাংবাদিককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার খ্রিস্টান বাড়ি বাজার ও পরবর্তী সময়ে সাংবাদিক সোহাগ হোসেনের বাড়িতে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মানবাধিকারকর্মী আসাদুজ্জামান আজাদের সঙ্গে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই মারধরের শিকার হন বলে দাবি করা হয়েছে।
পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলনেতা আশিকুজ্জামান আশিক সাংবাদিক সোহাগ হোসেনকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে সোহাগ হোসেন গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, আশিকুজ্জামানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি বেলতলা বাজারে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজকে খুঁজতে থাকেন। সেখানে তাদের না পেয়ে সোহাগ হোসেনের বাড়িতে গিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে সোহাগ হোসেনকে বাড়িতে না পেয়ে তার মামাতো ভাই সাংবাদিক শাহারুল ইসলাম রাজকে ফোন করে সাগর ও মিঠু হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটির সঙ্গে আশিকুজ্জামান আশিক, সাগর, মিঠু, হুমায়ুন বাবুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কথোপকথনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সাংবাদিক সোহাগ হোসেন এর আগে আশিকুজ্জামান আশিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলেন। সেই সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews