
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে (শনিবার) বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের আয়োজনে লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর – ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, কাজী আনারুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, রেজাউল করিম, হাফেজ রেজাউল ইসলাম, আবু জাফর। এ ছাড়া রুকন সম্মেলনে ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের আমীর ও সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত রুকন সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল এমপি রুকনদের জন্য সর্বোচ্চ গুরত্বপূর্ণ ও তাপর্যৎমূলক দিক নির্দেশনা দিবেন বলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম জানিয়েছেন।
Leave a Reply