1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে ডিএনসি’র অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার,আটক ১ গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার ধর্মপাশায় এক হাত বাঁধা অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে চুরির অভিযোগে আটক ব্যক্তির পলায়ন গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত দুই শত বছরের ঐতিহ্য রক্ষায় নতুন পথচলা কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী “গবেষণা সপ্তাহ ২০২৬”
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন চাঁপাইনবাবগঞ্জে খাস জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন-আতঙ্কে এলাকাবাসী রাণীনগরে চাল,সার-বীজ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রাণীনগরে মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনা উদ্বোধন-এমপি রেজাউল ইসলাম রেজু সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শাহরিয়ার খান নাফিজ,হবিগঞ্জ:: ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং সকল ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার আগামী ছয় (৬) মাসের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। এসময় নেতৃবৃন্দরা বলেন, সমাজ থেকে ধর্ষণ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা আরও জানান, আগামী ছয় মাস জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, মানববন্ধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে কাজ করবে সংগঠনটি।

তারা আরও বলেন, ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

নবগঠিত কমিটির সদস্যরা দল-মত নির্বিশেষে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন এই ছয় মাস মেয়াদি কমিটি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করে হবিগঞ্জ জেলায় ধর্ষণ এবং সকল ধরনের যৌন সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews