
জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আজ (৪জুলাই) শহরের আল-ফালাহ ইসলামিক একাডেমিতে ৩য় বারের মতো ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরের কয়েকশত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রিতে চোখের প্রাথমিক পরীক্ষা ও দৃষ্টিশক্তি যাচাই এবং ছানি, গ্লুকোমা, চোখের প্রদাহসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
এছাড়াও যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে মৌলভীবাজার নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনাব আজিজ আহমদ কিবরিয়া।
দিনব্যাপী অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, তিনি বলেন- ধারাবাহিকভাবে তিন বছর ধরে ফ্রি চক্ষুশিবির চলমান। আজকের এ ক্যাম্পে ৭/৮ ‘শ নারী-পুরুষ চিকিৎসা নিতে নিবন্ধন করেছেন। ইতোমধ্যে প্রায় ৪০ জন ক্যাটারাক্ট (ছানি পড়া) রোগী শনাক্ত হয়েছে। বাকি সময়ে আরো যেসব অপারেশন উপযোগী রোগী চিহ্নিত হবেন তাদের সকলকেই বিএনএসবি কতৃপক্ষের ব্যবস্থাপনায় মৌলভীবাজার নিয়ে গিয়ে অপারেশন, ল্যান্স, ঔষধ পত্র সহ যাবতীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।এক্ষেত্রে বিএনএসবি কর্তৃপক্ষ ও জনগণের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলফালাহ ইসলামি একাডেমি কতৃপক্ষ সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আজিম উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা, লুৎফর রহমান আজাদি, এডভোকেট শাখাওয়াত হোসাইন, আশরাফুল ইসলাম, সাজিদ মাহমুদ প্রমুখ।
Leave a Reply