
মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির অধীন চাঁশিকারী বিওপির একটি টহল দল বুধবার রাত ৩-৩০ টার দিকে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে ।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ৩’৩০ ঘটিকায় ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আমজাদ আলীর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের হাউসপুর গ্রামের মোঃ বুদ্ধ সুবেদারের আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান ছিল।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply